যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা বাজারে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর, তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িত হযরত আলীর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র এ ঘটনার সাথে জড়িত।জানা যায়, বুধবার রাতে ও পরদিন বৃহস্পতিবার সকালে মোট দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কেউ মুখ না খোলায় জানা যায়নি। শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি সংবাদকর্মীরা জানতে পারেন। গুরুতর আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হজরত আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, তাদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পায় না।ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন জানান, প্রতিবেশী হজরত আলীর সঙ্গে পূর্ব থেকেই কৃষি জমিতে সেচ (পানি দেওয়া) নিয়ে বিরোধ চলছিল। ডিপ টিউবওয়েল আমার, জমিও আমার তবুও সে জোর করে পানি দিতে বাধা দিত। ঘটনার দিন সকালে হজরত আলী তাকে বাড়িতে ডেকে নিয়ে ৪০০ মণ রড ও ৩ হাজার বস্তা সিমেন্ট বাকিতে দাবি করেন। এতে অস্বীকৃতি জানিয়ে তিনি চলে আসেন। এরপর বিকালে হজরত আলীর সহযোগীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে হলে ওই টাকা দিতে হবে বলে হুমকি দেয়।কামাল হোসেন আরো অভিযোগ করেন, সন্ধ্যায় আমি পাশের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় হজরত আলী তার ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকানে হামলা চালায়। আমাকে না পেয়ে তারা আমার বৃদ্ধ পিতা ও ছেলেকে বেধড়ক মারধর করে। এতে তার পিতা গুরুতর আহত হন।তিনি আরও জানান, এরপর আবারও তারা ফিরে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। ক্যাশ টেবিল, গ্লাস, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে এবং ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। অভিযুক্ত হজরত আলী পূর্বেও পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অন্তত ৬টি মিথ্যা মামলা দায়ের করেছে।অভিযুক্ত হজরত আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কামাল হোসেন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহযোগিতা করেছে। ওই মামলায় আমার প্রায় ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা চাইতে গিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১
ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকার Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর Read more

রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। সংবাদ সংস্থা Read more

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশে আবারও তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল Read more

ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন