চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—শিকলবাহা তিন নং ওয়ার্ডের গোদার পাড়া এলাকার মৃত মোজাহের আহমেদের ছেলে আজিজুর রহমান (১৯), এক নং ওয়ার্ড বখতিয়ার পাড়ার জাগির আহমেদের ছেলে আকিব হাছান ওরফে রাকিব (১৯), একই এলাকার মো. ওয়াসিমের ছেলে মো. মহিন (১৮) এবং পূরবিল পেশকার বাড়ির মৃত সামছুল আলমের ছেলে লিয়াকত আলী (২৬)।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। তাদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে কর্ণফুলীসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।’গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি
বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি

বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি তার Read more

জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

জেগে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার Read more

ফিলিস্তিনকে সুখবর দিল রোনালদোর পর্তুগাল
ফিলিস্তিনকে সুখবর দিল রোনালদোর পর্তুগাল

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পলিকল্পনা করছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।নীতিগত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেশটির Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আজ। রাতে রয়েছে আইপিএলের একটি ম্যাচসহ ইতালিয়ান লিগের খেলা। চলুন এক নজরে Read more

ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন Read more

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন