দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কালোবাজারিরা মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।  আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।  জ্বালানিমন্ত্রী বলেন, আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগত। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারনে মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছে। যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করতো এখন দুই-তিন ঘণ্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারণক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারা দেশেই সেটা ধরা পড়ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে। তারা এ বিষয়ে মনিটরিং করছে।এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়।সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে।এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। শনিবার (২২ Read more

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার

ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ মে) Read more

আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান
আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, 'আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন Read more

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের
ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন হোসেন (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।শনিবার (২ Read more

দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন