পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মোশারফ হোসেন।পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাইস্কুলের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।সূত্র জানায়, মোশারফ নিয়মিত ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ রুটে ট্যাপেন্টাডল সরবরাহ করত। আজকেও ট্যাপেন্টাডল সরবরাহের জন্য সে ভ্যানে করে দেবীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।অভিযানে দেবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই নূর আলম অংশ নেন।দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সোয়েল রানা বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) Read more

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার

ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে Read more

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় Read more

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের Read more

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২০১৮ সালে আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের। এরপর টানা পাঁচটি লিগ শিরোপা জিতেছে দলটি। তবে গত বছর Read more

চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী
চাঁদপুরের সংসদীয় ৫ আসনে ৭০ জন মনোনয়ন সংগ্রহ, জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন