জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র বুঝতে চাই। মোংলা পোর্টের অবকাঠামো, সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝা এবং এখানে কার্যক্রম কীভাবে বাড়ানো যায়, সেটিই এই সফরের মূল উদ্দেশ্য।’মঙ্গলবার (২২ জুলাই) সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।এর আগে, আজ সকালে তিনি প্রথমে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব বিষয়ক বৈঠক করেন ও মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন। এরপর সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন।এনবিআর চেয়ারম্যান বলেন, ‘মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে চাই, যাতে ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহণ করেন। চট্টগ্রাম বন্দরের যে মাত্রার ব্যবহার ও ব্যস্ততা, তার তুলনায় মোংলা বন্দরের ব্যবহার অনেক কম। মোংলার ব্যবহার বাড়ালে চট্টগ্রামের ওপর চাপ কমবে, খরচ কমবে, জনগণ উপকৃত হবে।’আবদুর রহমান খান বলেন, ‘এখানে যারা পোর্ট ব্যবহার করেন, তাদের সমস্যাগুলো শুনে আমরা তা সমাধানে কাজ করতে চাই। কাস্টমস অফিসারদের কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা কেমন – তাও খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি আমদানিকারকদের সঙ্গে এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে, আবারও হবে। আমরা চাই তারা যেন সহজে সার্ভিস পান এবং মোংলা বন্দর বেশি ব্যবহার করেন।’সফরে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, একান্ত সচিব আতাউল গনি ওসমানী ও জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার, খুলনার কর কমিশনার ও কর অঞ্চলের কর্মকর্তারা।মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান জানান, ‘মোংলা কাস্টমস হাউসের সরকারি অফিস ও আবাসনের ব্যবস্থা নেই। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান সমস্যার সমাধান চাওয়া হয়েছে।’সফিউজ্জামান বলেন, ‘আমরা ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করছি, মোংলায় দ্রুত মালামাল খালাস হয় ও চট্টগ্রামের তুলনায় পোর্ট ডেমারেজ কম। এনবিআরের পক্ষ থেকে আমদানিকৃত সব গাড়ি মোংলা বন্দর দিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের সমস্যাগুলো সরেজমিনে দেখেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে Read more

পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক সেবন, অসামাজিক কাজে লিপ্ত থাকা, ছাত্রীদের ব্যবহার করে ব্ল্যাকমেইল, শিক্ষার্থীদের নগ্নতায় জড়িতদের গ্রেপ্তার করে Read more

আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)

২০২৬ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। এই নিলামে বাংলাদেশিদের চোখ থাকবে টাইগার ক্রিকেটারদের দিকে। নিলামের সংক্ষিপ্ত তালিকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন