পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষির করা চাঁদাবাজি মামলায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি নামে এক খাদ্যকর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি র্মিজাগঞ্জ উপজেলার খাদ্যকর্মকর্তা নিয়ন্ত্রকের কার্যালয়ে উপ-খাদ্যপরিদর্শক কর্মরত আছেন। আজ শুক্রবার সকালে অলিকে আদালতে সোপর্দ করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, তরমুজ চাষি আরব আলীসহ রাঙাবালী ও চরফ্যাশন উপজেলার একাধিক চাষি দীর্ঘদিন ধরে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করে আসছেন। চলতি মৌসুমে তারা চন্দ্রদ্বীপের চর দিয়ারাকচুয়া এলাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করেন।অভিযোগে বলা হয়, গাছে ফল আসার পর অলির নেতৃত্বে একদল দুর্বৃত্ত চাষকৃত জমি নিজেদের দাবি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে খেত থেকে তরমুজ কাটতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।এজাহারে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে চাষিরা প্রায় ৯ হাজার পিস তরমুজ সংগ্রহ করে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে তুলে মোকামে পাঠানোর প্রস্তুতি নেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। গত ১৬ মার্চ বেলা ১১টার দিকে অলি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে চাঁদা দাবি করে। চাষিরা অস্বীকৃতি জানালে তারা তরমুজ বোঝাই ট্রলার দুটি জোরপূর্বক নিয়ে যায়।পরবর্তীতে অভিযুক্ত অলি ১০ হাজার টাকা নিয়ে একটি ট্রলার, যাতে প্রায় ৪ হাজার তরমুজ ছিল, তা চাষিদের ফেরত দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী চাষি আরব আলী বাদী হয়ে বাউফল থানায় খাদ্যকর্মকর্তা মো. অলিউল্লাহ্ ওরফে অলি প্রধান আসামী করে ১৫জনের নাম উল্যেখ  ও অজ্ঞাত ১০ থেকে ১২জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন।মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত খাদ্যকর্মকর্তা অলিকে গ্রেফতার করে। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া
এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পাকিস্তান ও রাশিয়ার ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে একটি বৈঠকে Read more

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। Read more

নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী
নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন Read more

ভোলায় সামুদ্রিক মাছ ও জালসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক
ভোলায় সামুদ্রিক মাছ ও জালসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক

ভোলার লালমোহনে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫টি বেহুন্দি জাল, ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন