কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল মিয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জুয়েল একই এলাকার দানু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ মার্চ সকালে দেউস এলাকার ওই শিশুকে কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় জুয়েল। এরপর ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে নিজের সন্তানকে খুঁজে না পেয়ে মা প্রতিবেশী এক শিশুর কাছে জানতে পারেন, জুয়েল তার মেয়েকে ঘরে নিয়ে আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেখানে গিয়ে দরজা খোলার অনুরোধ করলে জুয়েল দরজা খুলে দেয়। এ সময় শিশুটির পোশাক এলোমেলো অবস্থায় দেখতে পান মা। ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, ঘটনার পর জুয়েলের স্বজনদের কাছে বিচার চাইলে তারা বিষয়টি আমলে নিতে অস্বীকৃতি জানান। পরে কোনো উপায় না পেয়ে শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করে।ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছি। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় Read more

সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 
সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে Read more

জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর Read more

সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক
সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট Read more

গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা Read more

ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া
ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া

ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরেই, রুশ সেনারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন