‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আরও অধিকতর পর্যালোচনা শেষে এই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।এদিন দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার বিষয়ে গুম সংক্রান্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ব্লাস্ট, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক দুইটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে খসড়া পরিমার্জন করা হয়।তিনি আরও বলেন, খসড়া অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নসহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে ক্ষমতা প্রদান করা হয়েছে। খসড়া অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্যপ্রচারকারী ও সাক্ষীর সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তা নিশ্চিতের বিধান সন্নিবেশ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!
ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে Read more

খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে এসব Read more

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি Read more

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১
ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল, নিহত ১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। এতে এক বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্লাস্টার মিসাইলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন