ইরানের গোয়েন্দা সংস্থার এক অভিযানে কথিত ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট নেটওয়ার্কের ৩৯ জনকে আটক করার দাবি করা হয়েছে। তেহরান প্রদেশে পরিচালিত আগাম অভিযানে এসব ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিনিস্ট্রি অব ইন্টিলিজেন্স।সংস্থাটি দাবি করেছে, আটক ৩৯ জনের মধ্যে ২৭ জন দুটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র সদস্য। এছাড়া একজন সন্দেহভাজন সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অস্ত্র ব্যবহার করে একটি অপারেশনাল সেল গঠনের চেষ্টা করছিলেন।বিপুল অস্ত্র ও বিস্ফোরক জব্দের দাবিগোয়েন্দা সংস্থার তথ্যমতে, অভিযানে ৪৯টি আইইডি, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন এবং ১,৫০০-এর বেশি গুলি জব্দ করা হয়েছে। এছাড়া টেজার, টিয়ার গ্যাস, মলোটভ ককটেল এবং বোমা তৈরির বিপুল উপকরণ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সাতটি স্টারলিংক ডিভাইসও জব্দ করা হয়েছে জানানো হয়েছে।‘অনলাইন অপারেশন’ ও গুপ্তচরবৃত্তির অভিযোগবিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ‘জায়নিস্ট ভাড়াটে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা অনলাইনে প্রচারণা চালিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছিল।এছাড়া কিছু সন্দেহভাজন নিরাপত্তা বাহিনীর অবস্থান ও মোতায়েন সংক্রান্ত তথ্য বিদেশি নেটওয়ার্কে সরবরাহ করছিল বলে অভিযোগ করা হয়েছে।‘ইরান ইন্টারন্যাশনাল’ নিয়ে অভিযোগইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘ইরান ইন্টারন্যাশনাল’ নামের একটি লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম এসব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তেহরান এই চ্যানেলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছে এবং অভিযোগ করেছে, এটি ভুয়া তথ্য ছড়িয়ে ইসরায়েলকে সহায়তা করছে।সূত্র:তাসনিম নিউজ এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের মারকাটারি এই টুর্নামেন্ট শুরুর আর স্রেফ তিন দিন Read more

সিরাজদিখানে পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ
সিরাজদিখানে পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি Read more

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর নদী থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর জিলহক আলী (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিলহক পৌর শহরের এনায়েতপুর Read more

‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’
‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে Read more

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় Read more

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা
আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

সিলেট ও তার আশপাশের এলাকায় আজ সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি হয় ভোর ৪টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন