আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের মারকাটারি এই টুর্নামেন্ট শুরুর আর স্রেফ তিন দিন বাকি। কিন্তু বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগমুহূর্তেই নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। গত ৩০ নভেম্বরের বিপিএল নিলামের আগে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে দেশীয় দু’জন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলামের সঙ্গে পাকিস্তানের তারকা লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল। তবে আবরারসহ দলটির তিনজন সরে গেলেন বিপিএল থেকে।বিপিএল থেকে সরে দাঁড়ানো আবরার ছাড়া বাকি দু’জন বিদেশি ক্রিকেটার হচ্ছেন– আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন মূলত নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায়। তবে এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে চাচ্ছে না পিসিবি।সবমিলিয়ে নতুন আসর শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। অল্প সময়ের মাঝেই তাদের বিকল্প ক্রিকেটার দলে নিতে হবে। এখন দলটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন- অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বেলা ৩টায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড : শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের Read more

ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন Read more

যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাবের দায়িত্ব আমার: রাজনাথ সিং
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাবের দায়িত্ব আমার: রাজনাথ সিং

ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির Read more

বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান
বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনও ধরনের ‘‌‘ভুল-বোঝাবুঝি এড়াতে’’ দুই দেশের Read more

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন Read more

যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জেলার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন