মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শনার্থীরা জাহাজটি সরেজমিনে পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের সক্ষমতা ও ব্যবহারিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ প্রেস ব্রিফিংয়ে জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ দেশের উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন এবং মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাহাজটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ কোস্ট গার্ডের সক্ষমতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পায়।দর্শনার্থীরা জাহাজটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। কোস্ট গার্ড জানায়, দেশ ও জনগণের সেবায় তারা সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও Read more

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৪
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির আলুটিলা ময়লাটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে চার শ্রমিক আহত হয়েছে। যাদের মধ্যে Read more

থামল সৌম্য-সাইফ ঝড়
থামল সৌম্য-সাইফ ঝড়

স্বপ্নের মতো ব্যাটিং বোধহয় একেই বলে! মিরপুরের ‘কালো পিচে’ আগের দুই ম্যাচে যেখানে রান খরা দেখা গেছে, সেখানে তৃতীয় ও Read more

শীতে কাবু দেওয়ানগঞ্জ, জনজীবনে চরম ভোগান্তি
শীতে কাবু দেওয়ানগঞ্জ, জনজীবনে চরম ভোগান্তি

দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা বিরাজ করছে। উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, Read more

‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন