মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।রবিবার (১৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি যশোরের কতোয়ালী উপজেলার ডাকাতিয়া গ্রামে। মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে আসামি আনোয়ার হোসেনের (ধর্ষক) মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা (আসামির স্ত্রী) বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।এ মামলাটি তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিজেই তদন্ত করেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা রকিবুজ্জামান আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন। এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর স্বাক্ষরগ্রহণ করা হয়।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী (পিপি) হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মামলার সকল নথিপত্র ও স্বাক্ষীদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। আদালতে দেওয়া ভুক্তভোগীর জবানবন্দিতে ধর্ষকের ফাঁসির দাবি করা হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে তিন দিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে চার ডিগ্রি 
টাঙ্গাইলে তিন দিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে চার ডিগ্রি 

 টাঙ্গাইলে গত তিন দিনে জেলায় তাপমাত্রার উর্ধ্বমুখী প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হাসপাতালগুলোতে হিট Read more

গাজীপুরে আবাসিক হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ
গাজীপুরে আবাসিক হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে  শনিবার রাতে(১২ এপ্রিল) অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও Read more

এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ
এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের ১০৪ নম্বরের বিপরীতে থাইল্যান্ডের ৫৩। সেই শক্তিমত্তার পরিচয় যেন পেল বাংলাদেশ। প্রীতি Read more

‘রোগীর ভর্তি টিকিটের ফটোকপি যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে’
‘রোগীর ভর্তি টিকিটের ফটোকপি যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের ভর্তি টিকিট চলে যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে। অভিযোগ উঠছে, ফিজিওথেরাপি বাণিজ্য জমজমাট করতে হাসপাতাল সংশ্লিষ্ট Read more

শরীয়তপুরে বিএনপি নেতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
শরীয়তপুরে বিএনপি নেতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খানের বিরুদ্ধে ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা Read more

২ লাখ ছাড়াল স্বর্ণের ভরি
২ লাখ ছাড়াল স্বর্ণের ভরি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন