পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির আলুটিলা ময়লাটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে চার শ্রমিক আহত হয়েছে। যাদের মধ্যে একজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। আহতরা হলেন, মাটিরাঙ্গার মো. রহিম (৩০), মো. শাহিন (২৮), মো. রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। তারা সবাই ইটবোঝাই ট্রাক্টরের শ্রমিক বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খাগড়াছড়িগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে সড়কে উল্টে যায় এবং কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। সড়কের পাশে ছিটকে পড়েন ট্রাক্টরের চালক ও শ্রমিকরা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিবিদকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই Read more

পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল
পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি Read more

পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী Read more

জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার ‘জরুরি সংশোধন’ হচ্ছে

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!
ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!

বাঁশখালীতে সড়কের কার্পেটিং কাজের সপ্তাহ না যেতেই হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন