মুন্সীগঞ্জ সদর উপজেলায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) প্রাইভেটকারের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে গেছে। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।সেতুর সাইড অফিসের সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, সকালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যান্ত্রিক ত্রুটির কারণে সেতুর ওপর থেমে ছিল। এ সময় শহরের দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার ওই অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়।তিনি আরো জানান, দুর্ঘটনার পর দ্রুত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। তবে এতে সেতুর প্রায় ১০ মিটার অংশজুড়ে রেলিং ভেঙে গেছে।এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে এ ঘটনায় সেতুর অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী।উল্লেখ্য, মুক্তারপুরে অবস্থিত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সড়কপথে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিনই এ সেতু দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: সাময়িক বরখাস্ত হলেন অধ্যাপক ডা. তাজিন আফরোজ
হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: সাময়িক বরখাস্ত হলেন অধ্যাপক ডা. তাজিন আফরোজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের Read more

চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি Read more

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিকনিকান্দি Read more

মিথ্যা মামলার দায়ে শ্বাশুড়ির কারাদণ্ড, আদালতে চাঞ্চল্য
মিথ্যা মামলার দায়ে শ্বাশুড়ির কারাদণ্ড, আদালতে চাঞ্চল্য

মিথ্যা তথ্য ও জাল অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করায় বরগুনার আমতলী উপজেলায় সাহিদা বেগম (৫০) নামের এক নারীকে দুই দিনের Read more

প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ - এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন