গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহের রহস্য ২০ দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।জানা যায়, গত ৬ মার্চ মহানগরের কাশিমপুরের ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় আলমাছের বাড়ির সামনে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি একজন পুরুষ, যার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল ছোট, প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা। মরদেহের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এছাড়াও ডান হাতের কব্জির ওপর নীল রঙে “N+S” লেখা একটি ট্যাটু রয়েছে। পেটের ওপর এবং ডান পায়ের হাঁটুর উপরে কাটা জখমের চিহ্নও দেখা গেছে। উদ্ধারকালে মরদেহটি আংশিকভাবে পচনধরা ছিল।এ ঘটনায় কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মরদেহ উদ্ধারের ২০ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে হত্যার কারণ কিংবা এর সঙ্গে জড়িতদের সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।এবিষয়ে কাশিমপুর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা পাপন হোসেন জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু মরদেহটি তুরাগ নদীতে পাওয়া গেছে, তাই এটি কোন দিক থেকে ভেসে এসেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।এদিকে, রহস্যজনক এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে অভিযানে একদিনে ১৪৮৬ জন গ্রেফতার
দেশে অভিযানে একদিনে ১৪৮৬ জন গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

চট্টগ্রামে ভিড়েছে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ
চট্টগ্রামে ভিড়েছে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রুশ নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ।রবিবার (১৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর। ৫৫ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন