মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি আকবর আলী কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে অস্ত্র হাতে না নিলে এ দেশ কখনো স্বাধীন হতো না। আমরা কেউ মন্ত্রী, এমপি বা উচ্চপদে যেতে পারতাম না।’তিনি আরও বলেন, ‘যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশকে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়

গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার Read more

মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরবি আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদাল্যান্ডের Read more

সাবেক স্বামীর শেষকৃত্যে অশ্রুসজল কারিশমা
সাবেক স্বামীর শেষকৃত্যে অশ্রুসজল কারিশমা

সাবেক স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে অংশ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের অভিনত্রী কারিশমা কাপুর। এ সময় তার সঙ্গে ছিলো তাদের Read more

নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার Read more

২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত
২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আনুষ্ঠানিকভাবে ২০০ আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন