আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরবি আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদাল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজের ক্যাম্পের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ১৫ আগস্ট থেকে মিরপুরে স্কিল টেস্ট ক্যাম্প শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্প যাবে সিলেটে।২০ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া ‘এ’ দলের সঙ্গে থাকা নাইম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে। বিসিবির ঘোষিত প্রাথমিক দল-লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ দল), মাহিদুল ইসলাম অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে সাম্প্রতিক হামলাটি ইসরাইল এককভাবে পরিচালনা করেছে। বুধবার (১৮ মার্চ) গভীর রাতে Read more

লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় Read more

এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান
এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান

এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তাই আজ সোমবার Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় তীব্র যানজট ও অব্যবস্থাপনায় স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীদের

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের পরীক্ষার্থীদের জন্য এক চরম ভোগান্তির দিন ছিল আজ শনিবার (১২ এপ্রিল)। দুপুর ৩টা থেকে Read more

কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক
কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে।শনিবার (১৭ মে) ভোর রাতের Read more

নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন