কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটের সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস লাল সবুজ পরিবহনের একটি বাস বানিয়ারছড়া এলাকায় একই লেনে থাকা মোটরসাইকেল ও ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় একজন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।নিহতরা হলেন- ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। নিহত দুইজন একই এলাকার বাসিন্দা।চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসচালক পালাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন

গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ Read more

হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস
হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের Read more

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন