টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন গুরুতর অভিযোগে রফিজ উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন মুঠোফোনে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”অপরদিকে, যোগাযোগ করা হলে নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি মুঠোফোনে জানান, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”বহিষ্কারের বিষয়ে রফিজ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”জানা গেছে, বহিষ্কার সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে, যাতে বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখা হয়।স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেকেই এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এমন পদক্ষেপ প্রয়োজন ছিল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা Read more

ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ
ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কম্পিউটার অপারেটর এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত Read more

নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি Read more

রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন
রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির Read more

বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে Read more

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন