পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ লক্ষ্যে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।একইসঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।অন্যদিকে, এস এম এবাদুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।বদলির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে স্থানান্তর করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।এছাড়া চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার Read more

২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১১ জুন) Read more

প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ
প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হয়রানির অভিযোগ Read more

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ হারুন মিয়া (৪৯) গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব Read more

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
মসজিদে হারাম-নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন