চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে।এতে চট্টলা এক্সপ্রেসের একটি ইঞ্জিল বগি আরেকটি যাত্রীবাহী এসি বগি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী।‎প্রত্যক্ষদর্শী সজীব নামের এক যুবক জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছে। এরমধ্যে পোর্ট লিংক গেট অতিক্রম করার সময় দেখা যায় ট্রেনের মধ্যে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বিষয়টি গেটম্যানকে জানালে গেটম্যান রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক ট্রেনটি থেমে যায়। দ্রুত অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বগি ২টিকে আলাদা করে ফেলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।‎কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী বলেন, খবর পেয়ে ৬টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এতে সহযোগিতা করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সেনাবাহিনীর সৈনিকরা। যার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণা আনা সম্ভব হয়েছে। ট্রেনের যাত্রীরা দ্রুত নেমে যাওয়াতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ২টি বগির মধ্যে একটি হলো যাত্রীবাহী আরেকটি হলো ইঞ্জিন বগি।‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের ২টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডেনের সূত্রপাত হয় ট্রেনের পাওয়ার কার ইঞ্জিনবগি থেকে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়াতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।  ঢাকা মুখি লেনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জন্ম হয়নি’
‘হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জন্ম হয়নি’

পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।জুলাই বিপ্লবে গণহত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় Read more

‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম। বুধবার (৭ মে) Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামি সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় Read more

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন