সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। গত কয়েক দিনের বৃষ্টির কারণে কমেছে মরিচের সরবরাহ। চাহিদার চেয়ে যোগান কম থাকায় অতি মুনাফা-লোভীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। রাজধানীতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৩৬০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পানি থাকায় উৎপাদন কমেছে অনেক জেলায়। অনেক জেলায় মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। তাই বাজারে মরিচের সরবরাহ কমেছে।কাঁচা মরিচের ধরন ও বাজারের অবস্থানভেদে দামেরে পার্থক্য রয়েছে। রাজধানাীর পাড়া-মহল্লায় দোকান ও ভ্যানে মরিচের দাম আরও বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সর্বোচ্চ ৩৬০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগেও ১৮০ থেকে ২২০ টাকা কেজি ছিল কাঁচা মরিচ। যদিও কোথাও কোথাও একটু কমেও বিক্রি হয়েছে।পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত কয়েক সপ্তাহ আগে পাইকারিতে মরিচের কেজি ছিল ৬০ থেকে ১০০ টাকা। তবে বেশির ভাগ পরিবারই কাঁচা মরিচ কেনে ২৫০ থেকে ৫০০ গ্রাম। সেই হিসেবে রাজধানীর খুচরা বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর পাড়া-মহল্লার দোকান বা যাঁরা ভ্যানে করে মরিচ বিক্রি করছেন, সেখানে দাম আরও বেশি।রাজধানীর অন্যান্য বাজার থেকে কারওয়ান বাজারে সব ধরনের পাইকারি পণ্যের দাম কিছুটা কম। ১২০ থেকে ১৬০ টাকা ক্রয় করা গেলেও এখন তা ১৮০ থেকে ২০০ টাকায় গিয়ে ঠেকেছে। গতকাল তো ২৪০ থেকে ২৮০ টাকাও কেজিতে কেনাবেচা হয়েছে।সবজি বিক্রেতারা বলেন, এই সময়ে বগুড়া, যশোর, কুষ্টিয়া ও রংপুরে বেশি কাঁচা মরিচ হয়। তবে অনেক জায়গায় অতিবৃষ্টির কারণে ফলন কমেছে। তাই সরবরাহ কম। এ কারণে দাম কিছুটা বেড়েছে। বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা একটি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ছুটির দিনে ঢাকার বায়ু ‘সহনীয়’
ছুটির দিনে ঢাকার বায়ু ‘সহনীয়’

পবিত্র আশুরা আজ। এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সড়কে যানবাহনের সংখ্যাও কম। ফলে মাঝারি Read more

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন