দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে সুযোগ প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ নিশ্চিত করতে, অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া ক্যারিবীয়রা।২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠেও সেই সাফল্যের পুনরাবৃত্তির সুযোগ দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম ওয়ানডেতে মাত্র ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ছাড়া কেউই উইকেটে থিতু হতে পারেননি। যদিও অনেকে মিরপুরের উইকেটকে দায়ী করছেন, তবে ক্যারিবীয় ক্রিকেটারদের পক্ষ থেকে পিচ নিয়ে কোনো অভিযোগ নেই।এদিকে, সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডের একাদশে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়াগায় দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের একাদশ-সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা

আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বাদশ আসর। স্বাগতিক হিসেবে আগেই জায়গা পেয়েছে থাইল্যান্ড। তাদের সঙ্গে Read more

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

কিডনি রোগ নির্মূল হবে চিরতরে
কিডনি রোগ নির্মূল হবে চিরতরে

কিডনি রোগ নির্মূল হবে চিরতরে। কি বিশ্বাস হচ্ছে না ? কিডনির রোগ মানেই আতঙ্ক। আর একবার কিডনি বিকল হলে, তা Read more

শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার পাটজাগ সোনার বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন