পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনেও চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শেষের দিকে হলেও বিনোদনের খোঁজে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মিরসরাই—পূর্বে সুউচ্চ পাহাড় আর ঝর্ণাধারা, পশ্চিমে বিস্তীর্ণ সমুদ্র উপকূল, উত্তরে ফেনী নদী এবং মাঝামাঝি লেক ও সবুজে ঘেরা পরিবেশ মিলিয়ে যেন এক অনন্য স্বর্গরাজ্য। ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে পরিবার-পরিজন নিয়ে এখানে সময় কাটাতে ভিড় করছেন হাজারো মানুষ।উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মহামায়া ইকোপার্ক, খৈয়াছড়া ঝর্ণা, নাপিত্তাছড়া ট্রেইল, সোনাপাহাড় প্রকল্প, আরশী নগর ফিউচার পার্ক, মুহুরী সেচ প্রকল্প ও ডোমখালী সমুদ্র সৈকত। এছাড়া নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইকোনমিক জোন এলাকায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা ‘মিনি সী-বিচ’, যেখানে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।বুধবার (২৫ মার্চ) সরেজমিনে মিনি সী-বিচ এলাকায় গিয়ে দেখা যায়, কয়েক হাজার পর্যটক পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে পা ভিজাচ্ছেন, কেউবা ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন।ঢাকা থেকে আসা পর্যটক মো. রাকিব হাসান বলেন, “অনেক দিন ধরেই মিরসরাইয়ের নাম শুনে আসছি। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। বিশেষ করে মিনি সী-বিচ জায়গাটা খুবই সুন্দর এবং এখনো অনেকটাই পরিচ্ছন্ন।”চট্টগ্রাম নগরী থেকে ঘুরতে আসা তানজিলা আক্তার বলেন, “খৈয়াছড়া ঝর্ণা আর মহামায়া লেক—দুটো জায়গাই অসাধারণ লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্য এত কাছ থেকে দেখার সুযোগ খুব কমই পাওয়া যায়। তবে পর্যটকদের আরও সচেতন হওয়া উচিত, যেন পরিবেশ নষ্ট না হয়।”উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। কোথাও যেন বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাই সতর্ক রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের (২ মে) সমাবেশে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছেন পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। আওয়ামী লীগের Read more

আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর Read more

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল সরকারি কলেজ Read more

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল
বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদশে এসে পৌঁছেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার (০৭ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন