ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের (২ মে) সমাবেশে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছেন পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভে অংশ নিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (০১ মে) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি ছাত্র-জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে গেলেও এ দলটির ব্যানারে তাদের লোকেরা এখনো মিছিল করার সাহস পায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকেই আমরা বলে আসছি, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না এবং এর আইনি বন্দোবস্ত করতে হবে।তিনি বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে জড়িত, ফ্যাসিজম কায়েশ করেছে। পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত দলটি। এ ছাড়াও বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এসব অন্যায়ের বিচারের জন্যই কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছিল। আওয়ামী লীগকে দলগতভাবেও বিচারের দাবি জানিয়েছিলাম। সেটিও দৃশ্যমান হয়নি।রাজপথের কথা উল্লেক করে বলেন, আমরা আবারও রাজপথে নামছি। আবারো বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং যুবলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে। সেই উদ্দেশ্যে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দলে দলে যোগদান করুন।নাহিদ আরও বলেন, একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে গণ-অভ্যুত্থানে প্রতিশ্রুতি ছিল ফ্যাসিজমকে আর কখনো বাংলার মাটিতে জায়গা না দেওয়া। আওয়ামী লীগের অপকর্মের বিচার নিশ্চিত করা ছিল আমাদের জুলাই আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি প্রতিশ্রুতি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা চালু করলো কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা চালু করলো কুয়েত

ইসরায়েলি হামলায় ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য ৭ দিনের ট্রানজিট ভিসা প্রদান শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় অবশেষে চকরিয়া থানা Read more

গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী
গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ Read more

ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ
ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ

দলখলদার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, ‘ গাজায় Read more

আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান
আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান

আগামী নির্বাচনে ভূমিকা এবং প্রধানমন্ত্রী পদের বিষয়ে নিজের প্রত্যাশা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন