এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদশে এসে পৌঁছেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার (০৭ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটিকে বহনকারী বিমান। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হামজা-জামালদের মুখোমুখি হবে তারা। ৪২ সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯ জন। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফরকারীদের।এর আগে ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল সিঙ্গাপুর ফুটবল দল। যেখানে ২-১ গোলে জয় পেয়েছিল সফরকারীরা। তবে এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের থেকে ঢের বেশি এগোনো থাকলেও বাংলাদশে দলের সবশেষ বেশ কিছু প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের ১০ জুনের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ ২০২৭ এশিয়ান কাপে যাওয়ার লড়াই। বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ভারত-এই দলের গ্রুপ থেকে শীর্ষ দল যাবে মূল পর্বে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে।বাংলাদেশ ড্র করেছে ভারতের বিপক্ষে এবং সিঙ্গাপুর ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। ১০ জুনের ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ভুটানকে এবং সিঙ্গাপুর প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে মালদ্বীপকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’
‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’

ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিএনপি Read more

মুন্সীগঞ্জে ১৫৭ মামলার ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সীগঞ্জে ১৫৭ মামলার ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ আদালতে চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার প্রায় ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৩ টার Read more

চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে Read more

তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল
তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন