কারো চাপে পড়ে বা বাধ্য হয়ে কৃত কসম ভেঙে ফেললেও কাফফারা দিতে হয়। তাই আপনার ভেঙে ফেলা কসমগুলোর জন্য কাফফারা দিতে হবে।কসমের কাফফারা হলো- ১০জন দরিদ্র ব্যক্তিকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো অথবা ১০ জন দরিদ্র ব্যক্তিকে এক জোড়া করে কাপড় দেওয়া। এভাবে কাফফারা আদায় করার সামর্থ্য না থাকলে লাগাতার ৩ দিন রোজা রাখা।

 
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের পাকড়াও করেন না অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে কর সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফফারা হল দশ জন মিসকিনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা নিজেদের পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদের বস্ত্র দান করা, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। যে সামর্থ্য রাখে না, তার জন্য ৩ দিন রোজা রাখা। (সুরা মায়েদা: ৮৯)কসমের কাফফারা টাকা দিয়েও আদায় করা যায়। খাবার খাওয়ানো বা পোশাক বিতরণের বদলে এর যে কোনোটির মূল্য অর্থাৎ দশজন মিসকিনকে দুই বেলা মধ্যম মানের খাবার খাওয়ালে যে ব্যয় হতো তা হিসাব করে বা দশ জোড়া পোশাকের মূল্য সদকা করলে কফফারা আদায় হয়ে যায়।

 আল্লাহর নামে অনর্থক বা অসম্ভব কাজের কসম করতে বাধ্য হলে পরবর্তীতে ওই কসম ভেঙে ফেলার কারণে আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনার স্বামী আল্লাহর নামকে এভাবে অসম্মান করার কারণে গুনাহগার হবেন। তাকে বোঝানোর চেষ্টা করুন, এভাবে আল্লাহর নামকে ঝগড়ার সময় মানসিক নির্যাতনের হাতিয়ার বানানো অত্যন্ত গর্হিত কাজ, তিনি যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের
ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, এই Read more

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে
ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে

গত মৌসুমে পিএসজির হয়ে অভাবনীয় পারফরম্যান্স আর ঐতিহাসিক ট্রেবল জয়ের কারিগর হিসেবে উসমান দেম্বেলের শ্রেষ্ঠত্ব নিয়ে কোন সংশয় না থাকলেও Read more

‘ইসরাইলকে কঠিন জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’
‘ইসরাইলকে কঠিন জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’

ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ইসরাইলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ইয়েমেন।আল-ফারাহ সামাজিক Read more

দেওয়ানগঞ্জে দুই গ্রামের দ্বন্দ্বে অনিশ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ
দেওয়ানগঞ্জে দুই গ্রামের দ্বন্দ্বে অনিশ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় ভেঙে ফেলা হয়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। এতে ওই Read more

ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা
ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের Read more

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন