জামালপুর জেলার দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় ভেঙে ফেলা হয়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। এতে ওই অঞ্চলের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। পরে শিক্ষার্থীদের দিকটি বিবেচনা করে খোলা মাঠে টিনের ছাউনি তুলে পাঠদান করছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা।জানা গেছে, ১৯৯৭ সালে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া গ্রামে স্থাপিত হয় চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ৩৩ শতক জমি দেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান। প্রতিষ্ঠাকালীন টিনসেড ঘর থেকে ২০১১ সালে নির্মিত হয় সরকারি দ্বিতল পাকা ভবন। চলতি বছর মে মাসের শেষের দিকে যমুনার করাল গ্রাসে বিদ্যালয়টি হুমকির সম্মুখীন হলে দ্বিতল ভবনটি ভেঙে ফেলা হয়। তারপর থেকেই বিদ্যালয়ের ক্লাসসহ যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ভেঙে ফেলা বিদ্যালয়ের জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফারাজি গ্রামে একটি ব্যক্তিমালিকানা জমিতে গত ২৫ জুন থেকে অদ্যবধি খোলা আকাশের নিচে পাঠদান চলছে।বিদ্যালয়টি চর ডাকাতিয়াপাড়া গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফারাজি গ্রামে স্থানান্তর করায় ডাকাতিয়াপাড়া গ্রামের বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, বিদ্যালয়টি স্থানান্তর করে এক কিলোমিটার দূরে ফারাজি গ্রামে পুনঃপ্রতিষ্ঠা করায় এ গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে না। এ নিয়ে তারা পূর্বের গ্রামে বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।চর ডাকাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা আকা মিয়া বলেন, ‘বিদ্যালয়টি আমরা চর ডাকাতিয়াবাসী প্রতিষ্ঠা করেছি। এই বিদ্যালয়ের সাথে আমাদের অর্থ, শ্রম ও মেধা মিশে রয়েছে। আমরা চাই বিদ্যালয়টি চর ডাকাতিয়াপাড়ায় পুনঃস্থাপিত হোক।’জসিম উদ্দিন বলেন, ‘চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চিকাজানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র। কর্তৃপক্ষ যেখানে স্কুলটি স্থানান্তর করছেন, সে এলাকা ৫ নম্বর ওয়ার্ড এলাকা। বিদ্যালয়টি ৫ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হলে ভোট প্রদানে আমাদের দুর্ভোগ পোহাতে হবে।’বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা, পারভেজ, পিয়াস বলেন, ‘স্কুলটি দূরে স্থাপন করায় তাদের যাতায়াতে কষ্ট হচ্ছে। এছাড়াও টিনের চালার নিচে ক্লাস করতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।’জমিদাতা হাসনা হেনা বলেন, ‘আমার স্বামী মুক্তিযোদ্ধা মতিউর রহমান ওই বিদ্যালয়ের জমিদাতা। তিনি বেঁচে নেই। তার অবর্তমানে এলাকাবাসীদের পক্ষ থেকে চর ডাকাতিয়া গ্রামে বিদ্যালয় স্থাপনে ফের জমি দিতে রাজি আছি, তবুও বিদ্যালয়টি যেন এই গ্রামেই পুনঃপ্রতিষ্ঠা করা হয়।’বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফাতেমা সিদ্দিকা বলেন, ‘বিদ্যালয় পুনঃস্থাপনের জায়গা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কর্তৃপক্ষ যে স্থানে স্কুলটি স্থাপন করবেন, আমরা শিক্ষকগণ সেখানেই শিক্ষার্থীদের পাঠদান করাব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ইতিপূর্বে জায়গা নির্ধারণ নিয়ে শিক্ষক অভিভাবক সমাবেশ করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে বিদ্যালয়টি নদী তীরবর্তী এলাকা থেকে এক কিলোমিটার দূরের একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। পূর্বের দাতাগণ যে স্থান দিতে চান, তা নদী থেকে কাছের স্থান হওয়ায় সেখানে বিদ্যালয়টি স্থাপন বিধি মোতাবেক নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!
স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ Read more

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। Read more

উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া Read more

নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি
নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি

উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ Read more

ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার রিয়াজ
ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার রিয়াজ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন