নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন কুনিকা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই ছবিটি দেখে তিনি ক্ষিপ্ত হন এবং ছবি ডিলিট করার নির্দেশ দেন। কুনিকা জানান, এই ধরনের ছবি ছড়িয়ে মানহানি করার অভিযোগে তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং ছবিটি তুলে নেওয়ার জন্য ট্রোলারদের সতর্ক করেছেন। কুনিকা উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী কুমার শানুর ব্যক্তিগত অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রয়েছে, যা এই ধরনের ভুয়ো ছবি দিয়ে লঙ্ঘিত হচ্ছে। কুনিকা বিগ বস ১৯-এর ঘরে এবং পরে সাক্ষাৎকারে কুমার শানুর সাথে ৯০-এর দশকে তার ৬ বছরের প্রেমের কথা স্বীকার করেছিলেন, কিন্তু ভাইরাল এআই ছবিটি ভুয়ো বলে দাবি করেছেন। তিনি কুমার শানুর সুখী দাম্পত্য জীবন এবং সন্তানদের কথা উল্লেখ করে পারিবারিক সম্মানহানি না করার অনুরোধ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এআই ছবিতে কুনিকা সদানন্দ ও কুমার শানুর ঘনিষ্ঠ ছবি দেখে বিতর্ক শুরু হয়। তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের উদ্দেশ্য করে বলেছেন, “লজ্জা পাওয়া উচিত! এই লোকটি সুখী বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে”।কুনিকা জানিয়েছেন যে তিনি এই ধরণের অশ্লীল কন্টেন্ট বা এআই ছবির বিরুদ্ধে মানহানির মামলা করবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ মে: নামাজের সময়সূচি
২০ মে: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইংরেজি, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২১ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান
জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, 'আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা Read more

কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০
কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা Read more

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা প্রচারের অভিযোগে মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি জেফ্রি Read more

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন