কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে ‘রাক্ষস’ দেখলেন সুস্মিতা। প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে নিজের অভিনীত প্রথম ঢাকাই সিনেমা দেখার অভিজ্ঞতাও গণমাধ্যমে জানান এ অভিনেত্রী।এ সময় সুস্মিতা বলেন, ‘বড় পর্দায় দর্শকের সঙ্গে রাক্ষস দেখে আমি খুব খুশি। প্রেক্ষাগৃহের ভেতর ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমি এখানে কাজ করতে পারছি। দর্শক যদি এভাবে ভালোবাসা দেয়, এখানে আরও অনেক কাজ করতে চাই।’ঢালিউডে নিজের প্রথম সিনেমার নায়ক হিসেবে সিয়াম আহমেদকে পেয়ে উচ্ছ্বসিত সুস্মিতা। সহশিল্পীর প্রশংসা করে তিনি জানান, শুটিংয়ের সময় সিয়াম তাকে অনেক সহযোগিতা করেছেন। কাজ করতে গিয়ে তাদের মধ্যে একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা পর্দার রসায়নেও ফুটে উঠেছে।প্রসঙ্গত, ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এরপর তিনি ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এবার ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরির পথে হাঁটছেন এই অভিনেত্রী।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার

নোয়াখালীর সুবর্ণচরে এলজিইডি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সড়ক সংস্কার না করে সম্পূর্ণ ভালো সড়ক উপড়ে ফেলার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শত শত Read more

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে এখন রক্ষার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি Read more

নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!
নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!

থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন