২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  আজ বুধবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রাথমিকভাবে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলক এক লাখ টাকা জমা দিতে হবে।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল বা ডেন্টাল কলেজে স্থানান্তরের সুযোগ পাবেন। মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে ২৯ মার্চ বিকাল ৫টা থেকে ৩১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করে কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। ভর্তির আগে মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করতে হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফলের কপি, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ছবি।প্রাথমিকভাবে ভর্তির সময় প্রতি শিক্ষার্থীকে এক লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে সরকার নির্ধারিত বাকি ফি মাইগ্রেশন প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।কোনো অবস্থাতেই নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ভর্তির পর শিক্ষার্থীদের সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে যাচাই করা হবে। অনলাইন মাইগ্রেশন শেষে চূড়ান্ত ভর্তি সম্পন্ন হলে শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে।আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দিতে কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে ২০২ জনের মৃত্যু Read more

১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক
১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক

ইসরাইলি কারাগার থেকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বন্দি আহমেদ মানাসরা। দীর্ঘ ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। Read more

ইভ্যালির সিইও রাসেলের তিন মাসের কারাদণ্ড
ইভ্যালির সিইও রাসেলের তিন মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মোঃ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ Read more

সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা

জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এলাকার হাইওয়ে Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আসমা খাতুন (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার খারুয়া Read more

বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন