সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে ২০২ জনের মৃত্যু হলো।বৃহস্পতিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, আরেকজন পুরুষ। এদের মধ্যে একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন ভর্তি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক জনের বয়স ২৭ বছর; অন্যজন ১৬ বছর।এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার
যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার

যশোরে দন্ত চিকিৎসককে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ভুয়া মেজর বেনজির আহমেদকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদরের মির্জাপুর পূর্বপাড়ার নিজ Read more

ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া
ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া

২০১৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় পিয়েরদান্তে মস্তিষ্কে আঘাত পেলে তার জীবনের ১২ বছরের স্মৃতি পুরোপুরি মুছে যায়। তিনি যখন জ্ঞান Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার
সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার

নেপালে জেন-জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের Read more

পলিথিন বন্ধে কঠোর অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা
পলিথিন বন্ধে কঠোর অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা

বারবার সতর্ক করার পরও যারা পলিথিন উৎপাদন ও বাজারজাত করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আর কোনো ছাড় নয়। পলিথিন বন্ধে যৌথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন