ময়মনসিংহের নান্দাইলে আসমা খাতুন (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।মৃত আসমা খাতুন একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। তার ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, আসমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার দিবাগত রাতে সবার অজান্তে আসমা খাতুন ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে বাঁশ বাগানে গিয়ে আত্মহত্যা করেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে নিহত আসমা খাতুনের দেবরের ছেলে হাসান বাড়ির পাশে বাঁশ বাগানে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহজংয়ে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
লৌহজংয়ে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ Read more

মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল
মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় Read more

তাসনিম জারার মনোনয়ন বৈধ, প্রতীক হিসেবে চাইলেন ফুটবল
তাসনিম জারার মনোনয়ন বৈধ, প্রতীক হিসেবে চাইলেন ফুটবল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল Read more

মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল
মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল

মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন