সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২৩ বার তারিখ পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।সোমবার (০৫ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে হাজির হলেও প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।এর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আট জনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদকে আসামি করা হয়।প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। গত ৩০ সেপ্টেম্বর দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি টাস্কফোর্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 
শ্রমিক দিবসে সাতকানিয়ায় ৯ দফা দাবি ঘোষণা 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯ দফা দাবি ঘোষণা করেছে। সমাবেশে Read more

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক
শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। রোববার Read more

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুপারি বাগানের নেটে আটকা অজগর
পঞ্চগড়ের দেবীগঞ্জে সুপারি বাগানের নেটে আটকা অজগর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন