গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন তার ছোট ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকা জুড়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বন্টন করে দেয়। তার পাঁচ ছেলেরা হলেন- বড় ছেলে জালাল উদ্দিন, ২য় ছেলে ইকবাল মিয়া, ৩য় ছেলে রেজ্জাক মিয়া, ৪র্থ ছেলে এজাদুল মিয়া ও সব ছোট এবং ৫ম ছেলে শাহ আলম মিয়া শালু।মূলত দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে জায়গা বেশি দেওয়ার কথা তুলে সব থেকে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দুপুরে তার বাবার কবরের উপর উঠে বাঁশের ঘেরাগুলো ভাঙচুর করেন।দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায় কবরস্থানটি ছিল। পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালুকে জায়গা কম দেওয়া কথা তুলে এই জায়গাটি তার নিজের বলে দাবি করে এই কান্ড ঘটান। স্থানীয় লোকজন আরো অভিযোগ করেন, তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়া হয়।তবে এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুসহ তার ৫ ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।এই ঘটনা সত্যতা নিশ্চিত করেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনালের তারি গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি বলেন, ‘ঘটনাটি অমানবিক।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোর্স পরিচয়ে অপরাধ সাম্রাজ্য! টেকনাফে আতঙ্কের নাম ‘ডিবি মোস্তাক’
সোর্স পরিচয়ে অপরাধ সাম্রাজ্য! টেকনাফে আতঙ্কের নাম ‘ডিবি মোস্তাক’

কোনো সরকারি নিয়োগ নেই, নেই চাকরি বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। অথচ কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখানী গ্রামে মোস্তাক Read more

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের নড়াগাতি Read more

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস
ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোল্যুশন পাস হয়েছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান Read more

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২২ Read more

তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে Read more

টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে আজ কোর্টে নামবেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এছাড়া দ্য হানড্রেডে আছে গুরুত্বপূর্ণ লড়াই।ইউএস ওপেন১ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন