দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।গার্মেন্টস খাতে এবার ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। এদের সবাইকে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। পাশাপাশি চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।মন্ত্রী আরও জানান, সর্বসম্মতভাবে জুলাই মাসের যুদ্ধপরিস্থিতিতে যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হবে।দেশের বিমানবন্দরেও আধুনিক সুবিধা চালু হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার

অবশেষে বরিশালের বহু আলোচিত প্রাকাশ্য দিবালোকে লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা Read more

সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফর ঘিরে দলে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দলীয় Read more

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধারসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

নিউ জার্সির রেস্তোরাঁয় গোলাগুলি, নিহত ১
নিউ জার্সির রেস্তোরাঁয় গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের চিক ফিল এ রেস্তোরাঁয় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার রাতের ব্যস্ত Read more

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ডিসেম্বর।সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন