ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ)। খবর আল আরাবিয়াএমডিএ জানায়, বেনি ব্রাক শহরে নয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। শহরটি তেল আবিবের কাছে অবস্থিত। আহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক তরুণ পেট ও মাথায় স্প্লিন্টারের আঘাতে মাঝারি অবস্থায় আছেন। বাকি আটজনের অবস্থা হালকা, যাদের মধ্যে ছয়জন শিশু। এ ছাড়া কাছাকাছি গিভাত শমুয়েল এলাকায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানায় এমডিএ।সংবাদ সংস্থার ফুটেজে দেখা গেছে, হামলায় বেনি ব্রাক শহরের কয়েকটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ভবনের বারান্দা ভেঙে একটি গাড়ির ওপর পড়ে এবং অন্য একটি ভবনের ওপরের তলার একটি ফ্ল্যাট নিচের তলায় ধসে পড়ে।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের সতর্কতায় তারা ১২টি সতর্কবার্তা জারি করেছে।এদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরায়েলে এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে সহিংসতা বৃদ্ধির পর এই প্রথম কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটল। খবর সিএনএনইসরায়েলের জরুরি পরিষেবার বরাতে জানা গেছে, নিহত ওই নারীর বয়স ৩০ বছর। মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় রকেট হামলায় তিনি প্রাণ হারান। একই ঘটনায় আরও দুইজন বেসামরিক ব্যক্তি শার্পনেলের আঘাতে সামান্য আহত হয়েছেন।ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর দুই দিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়।সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ব্যাপক হারে রকেট নিক্ষেপ করছে। ইসরায়েলি সামরিক এক কর্মকর্তার তথ্যমতে, হিজবুল্লাহ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১১০টি প্রজেক্টাইল নিক্ষেপ করছে। এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে লক্ষ্য করে ছোড়া হচ্ছে, আর বাকি অংশ উত্তর ইসরায়েলের বেসামরিক এলাকায় আঘাত হানছে।এদিকে একই দিনে আপার গ্যালিলি অঞ্চলে পৃথক আরেকটি ঘটনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শার্পনেলে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় বাসের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে Read more

৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট

সাত বছর পর আবারো গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ Read more

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত Read more

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক
সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিকের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন