কক্সবাজারের টেকনাফে বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে তৈরি করা একটি বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে আদালতের নির্দেশে টেকনাফ রেঞ্জের হ্নীলা মোচনী বিটের আওতাধীন দমদমিয়া এলাকায় উচ্ছেদ অভিযানটি পরিচালনা করতে সক্ষম হয় বণ বিভাগের সদস্যরা।এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ বণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ। উক্ত অভিযানে পুলিশসহ উখিয়া ও টেকনাফ বন বিভাগের দায়িত্বরত বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বণ বিভাগের জমি দখল করে বাড়িটি নির্মান করেছিলেন হ্নীলা দমদমিয়া এলাকার বাসিন্দা রহমত উল্লাহ মাইকেল।বনভূমিতে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগে রহমত উল্লাহ মাইকেলের বিরুদ্ধে বিগত ২০২৩-২৪ অর্থবছরে একটি পি.ও.আর মামলা দায়ের করে বণ বিভাগ। পরবর্তীতে তিনি আদালতে জামিন চাইলে অবৈধ স্থাপনা অপসারণ করার শর্তে জামিন প্রদান করে। আদালতের সেই নির্দেশনা মোতাবেক এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করে।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ সময়ের কন্ঠস্বরকে বলেন, সরকারি বনভূমি দখল করে অবৈধ পন্থায় কোনো প্রকার স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই। আদালতের নির্দেশ অনুযায়ী এই বসতবাড়িটি উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। অত্র এলাকার সরকারি বনভূমি রক্ষা করার জন্য আমাদের উচ্ছেদ অভিযান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ
মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ

সন্ধায় ক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে হাঁটছেন এক ফেরিওয়ালা। মাঝে মাঝে থেমে থেমে গামছা দিয়ে শরীরের ঘাম মুছার চেষ্টা করছিলেন। Read more

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।সোমবার (১২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য Read more

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে প্রথমে Read more

সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বদাখালি ও জমশেরপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ এবং Read more

শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে
শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে Read more

ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি

সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না— এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন