সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বদাখালি ও জমশেরপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ এবং এ কাজে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বদাখালি নদীসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার ভোরে এসআই মোঃ হামিদুর রহমান ও এএসআই মোঃ আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল জমশেরপুর ও বদাখালি নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকায় ৬০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করে এবং ২৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করে।আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।ওসি মনিবুর রহমান আরও জানান, ‘বালু উত্তোলনের কোনও বৈধ ইজারা বা সরকারি অনুমোদন না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বুধবার সকালে আদালতে পাঠানো হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাওকে পালিয়ে যেতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোতে Read more

স্টারলিংকের আধিপত্য রোধে ১৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া
স্টারলিংকের আধিপত্য রোধে ১৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া

মহাকাশে ১৬টি ‘রাশসভেত’ নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার Read more

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউ–টার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত Read more

যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ Read more

দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম
দাবি পূরণ না হলে ৩ উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলন: সাদিক কায়েম

৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন