বিগত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। জরুরি প্রয়োজনে জারি করা এসব অধ্যাদেশ নিরপেক্ষভাবে যাচাই করে আগামী এক সপ্তাহের মধ্যে সংসদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।আজ মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।জয়নুল আবেদীন বলেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ পরিস্থিতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশগুলো জনস্বার্থ ও ভবিষ্যৎ প্রেক্ষাপটে কতটুকু কার্যকর, তা যাচাইয়ের জন্য সংসদ থেকে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।তিনি জানান, প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে, যা নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে। কমিটির কাজ দ্রুত শেষ করতে আগামীকাল বুধবার দুপুর ২টায় আবারও দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানান সভাপতি। তিনি বলেন, ‘যদি কালকের মধ্যে সব অধ্যাদেশ যাচাই শেষ না হয়, তবে প্রয়োজনে আরও বৈঠক করা হবে। তবে আগামী ২ তারিখের আগেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে সংসদের কাছে উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’এক প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, যাচাই-বাছাই শেষ হওয়ার পর সম্ভবত এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি সংসদে ভেটিং ও পাসের জন্য উত্থাপিত হতে পারে। প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় Read more

পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে
সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী Read more

১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে: আমীর খসরু
১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেড় বছর অর্থাৎ ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন