কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার (২৪ মার্চ) দুপুর বারোটার সময় পুর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তার পড়নে জিন্সের প্যান্ট ও একটি খয়েরী সার্ট রয়েছে। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরিচয় সনাক্তকরণে জেলা পিবিআই কে খবর দেত্তয়া হয়েছে। এছাড়া গতরাতে স্টেশনের পশ্চিম আউটারে ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন একব্যক্তি ট্রেনে কাটা পড়ে পড়ে মৃত্যু বরণ করে। পিবিআই তার পরিচয় সনাক্ত করার পর তার স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে আইন গত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে তার লাশ নিয়ে যায়। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তার বাড়ি। ভৈরব রেলওয়ে থানা উপ পরিদর্শক দিদার হুসেইন জানান, বেলা ১২ টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় রেললাইন দিয়ে হাটার সময় সিলেট থেকে ঢাকা গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে যায়। কন্ট্রোলের মাধ্যমে খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় সনাক্তে জেলা পিবিআই কে খবর দেওয়া হয়েছে। তাছাড়া গতরাতে স্টেশনে পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যায়। তার পরিচয় শনাক্ত হত্তয়ার পর লাশ আজ সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা

পাবনার ঈশ্বরদীতে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মোছাঃ সুমাইয়া খাতুন (১৯) নামের এক নারী।  গত বুধবার Read more

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী

মুখরোচক খাবার সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি ৪ সদস্যও হত্যার Read more

মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’
মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’

গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা। সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা। তাদের Read more

ঘুমানোর সময় রাউটার বন্ধ রাখলে শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায়
ঘুমানোর সময় রাউটার বন্ধ রাখলে শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায়

সম্প্রতি এমন দাবি বেশ ছড়িয়ে পড়েছে যে, মাত্র এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলেই নাকি ঘুম গভীর হয়, মানসিক চাপ Read more

কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
কমলনগরে শশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর শশুর বাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩২) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন