ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ৩০ জন।দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন।বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে গত কয়েকদিন আগেও দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় আজ মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন।নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজন চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে সরকারি ওষুধ পাচারের সময় ফার্মাসিস্টসহ আটক ২
তারাগঞ্জে সরকারি ওষুধ পাচারের সময় ফার্মাসিস্টসহ আটক ২

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি ওষুধ চুরি করে পাচারের সময় কর্মরত এক ফার্মাসিস্টসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর Read more

গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক Read more

বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ Read more

ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি
ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের হারিয়ে যাওয়া ৫০ বছর পুরনো একটি খাল অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে। পৌর প্রশাসকের দৃঢ় হস্তক্ষেপে এই Read more

হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন