কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর। তিনি বলেন, কাজের সুযোগ না বাড়লে অর্থনীতি চাপে পড়ে এবং তার প্রভাব সমাজজুড়ে পড়ে।সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খা-পাড়া এলাকায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।ড. তিতুমীর বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কৃষি ও কৃষিজাত পণ্যের শিল্পায়নকে এগিয়ে নেওয়া। কিন্তু বাস্তবতায় এখনো সেই লক্ষ্য পূরণ হয়নি। দীর্ঘ সময় ধরে উন্নয়নের কথা বলা হলেও অনেক জায়গায় তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বেকারত্ব বেড়েছে এবং তরুণদের মধ্যে কর্মসংস্থানের সংকট স্পষ্ট।তিনি আরও বলেন, বেকারত্বের এই পরিস্থিতি শুধু অর্থনীতির জন্য নয়, সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এখন জরুরি।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণ ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়। শুরুতে ৬০২ দশমিক ৪২ একর জমিতে প্রকল্পটির পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ২৫০ দশমিক ৮৫ একরে নির্ধারণ করা হয়।এর মধ্যে ২৪০ একরে অর্থনৈতিক অঞ্চল এবং ১০ দশমিক ৮৫ একরে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, বাকি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন।তবে চুক্তির প্রায় ছয় বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এলাকা পরিদর্শন করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে প্রকল্পটি পুনরায় সক্রিয় করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা উপদেষ্টার এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী Read more

সিলেটে সাংবাদিকের মোবাইল ভাঙলেন পাথর লুট–কাণ্ডে গ্রেপ্তার আ.লীগ নেতা
সিলেটে সাংবাদিকের মোবাইল ভাঙলেন পাথর লুট–কাণ্ডে গ্রেপ্তার আ.লীগ নেতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পট সাদাপাথর থেকে পাথর লুট ও বালু লুটপাটের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান Read more

চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ
চট্টগ্রামে গভীর রাতে গুলিবর্ষণ, বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ পাঁচ

চট্টগ্রামের রাউজান আবারও রক্তে ভিজেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন বিএনপি Read more

সন্তানের আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা
সন্তানের আর্তনাদে বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের মা

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের শোকে পারভেজের Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন