ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া কথা ছিল। তবে আজ নয়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরাদেহ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।’পোস্টে আরও বলা হয়, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।’শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার অনুরোধ জানিয়ে পোস্টে বলা হয়, ‘ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতা করার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টার পর) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর
বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে ৩ Read more

বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফফা এলাকার একটি পুরোনো মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়।মঙ্গলবার Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে Read more

বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনায় ৯ মামলার আসামি শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার

বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক ৯ মামলার আসামি আঃ হালিম মোল্লা গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টা ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন