দক্ষিণ আমেরিকা দেশ কলম্বিয়ার বিমানবাহিনীর একটি ‘হারকিউলিস সি-১৩০’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জন নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা, ছয়জন বিমানবাহিনীর সদস্য এবং দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। রয়টার্সের একাধিক সূত্রও অন্তত ৬৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।জানা গেছে, সোমবার (২৩ মার্চ) পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।   প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর মতে, রানওয়ের শেষ প্রান্তে একটি গাছে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায়।বিমানে থাকা বিস্ফোরক সামগ্রীর কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দুর্ঘটনার সময় বিমানে মোট ১২১ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১০ জন সৈন্য ও ১১ জন ক্রু সদস্য। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলে করে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে দুর্গম এলাকা হওয়ায় সরকারি উদ্ধারকারী দলের পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।এই ভয়াবহ দুর্ঘটনার পর কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামরিক বাহিনীর আমলাতান্ত্রিক ধীরগতি কাজের সমালোচনা করে বলেন, ‘আমাদের তরুণদের জীবন ঝুঁকির মুখে। যারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।’লকহিড মার্টিন নির্মিত এই সি-১৩০ বিমানগুলো কলম্বিয়ার অভ্যন্তরীণ সংঘাতে সৈন্য পরিবহনের জন্য দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে।বিধ্বস্ত বিমানটি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা আধুনিক মডেলগুলোর একটি ছিল বলে ধারণা করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন দুর্ঘটনার তদন্তে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বলিভিয়াতেও একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছিলেন। একের পর এক এমন দুর্ঘটনায় সামরিক সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প
ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২৩ Read more

মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে
মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে

শীতের তীব্রতায় নাকাল হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন