ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২৩ মার্চ) স্থানীয় সময় ‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’ গোলটেবিল বৈঠকে তিনি জানান, হেগসেথই ছিলেন তাঁর প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা যিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন।গোলটেবিল বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে, প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে নানা মত থাকলেও হেগসেথ শুরু থেকেই অনড় ছিলেন। ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “পিট, আমার মনে হয় আপনিই প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন—চলুন এটা করি; কারণ আপনি তাদের (ইরানকে) পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না।”অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প জানান, তিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জেনারেল কেইনসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন। মূলত ইরানের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করতেই এই আলোচনা করা হয়েছিল।পর্দার আড়ালের খবর অনুযায়ী, এই হামলা নিয়ে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিল। ট্রাম্প স্বীকার করেছেন যে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—যিনি দীর্ঘকাল বিদেশের মাটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে আসছেন—এই অভিযানের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না। তবে তিনি প্রকাশ্যে এর বিরোধিতাও করেননি।অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিডিয়া মোগল রুপার্ট মারডক সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করছিলেন বলে জানা গেছে।ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন ইরান ও তার মিত্রদের জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন উৎপাদন ক্ষমতা এবং নৌ-শক্তি ধ্বংস করা। তবে যুদ্ধের দায়ভার নিয়ে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই
আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই

নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, ব্যাটিং ব্যর্থতায় আর অভিজ্ঞতার অভাবে সেই Read more

নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ
নাগরপুরে নীরব সাক্ষী ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর–পাচুড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের এক নীরব সাক্ষী প্রায় ১০০ বছর পুরোনো Read more

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ Read more

শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপ
শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপ

মাঘের আগেই দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে এ শৈত্যপ্রবাহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন