রাজধানীর শাহজাদপুরে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার(২৩ মার্চ ) সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লীর আদগ্রাম এলাকার সুশান্ত কস্তার মেয়ে ও একই উপজেলার বর্নী টুনিপাড়া এলাকার শোভন পালমার স্ত্রী। চাকরি সুবাদে তিনি স্বামীর সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।বন্যা কস্তার ভাই সৌরভ কস্তা জানান, বন্যা কস্তা স্বামী শোভন পালমা’র সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সকালসাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার আদরের বিড়ালটিকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। পরে বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বন্যা। আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, বিড়ালটিকে খুব ভালবাসতেন বন্যা। মঙ্গলবার সকালে বর্নী মিশন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, রাজধানীর শাহজাদপুর থানা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সংবাদ তাদের জানায়নি।  জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও Read more

আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর Read more

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন