ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে।সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বজুড়েনীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ বছরের ইভেন্টটি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে।প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অধ্যাপক ইউনূসের ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন
মৃত্যুর গুঞ্জন উড়িয়ে নেতানিয়াহুর সংবাদ সম্মেলন

জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুরুতেই তিনি বললেন, ‘আমি বেঁচে Read more

আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আশুলিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা।বুধবার (৯ এপ্রিল)  দুপুর Read more

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি
হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য Read more

তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

রাজবাড়ীর করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় পাম্পের শ্রমিক রিপন সাহাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন