মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউ আর ফায়ার্ড!’ অর্থাৎ, আপনি বহিষ্কার।ইরানের শত্রুদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায়, আইআরজিসির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি ট্রাম্পকে নতুন করে কটাক্ষ করেন। এ সময় তিনি ট্রাম্পের ব্যবহৃত বিশেষ ভঙ্গি ও তার চিরচেনা সংলাপগুলো অনুকরণ করে ব্যঙ্গ করেন।এর আগে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব নির্বাচনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছে।তিনি জানান, ‘ইরানে অত্যন্ত কঠোরভাবে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো হবে। হয়তো আমরা ভেনেজুয়েলার মতো একজন নেতা খুঁজে পাব। হয়তো ইরানে একটি যৌথ নেতৃত্ব ব্যবস্থা গড়ে তোলা হবে’। নতুন করে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘বোমাবর্ষণ অব্যাহত রাখবে’।গত ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরাইল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা

কক্সবাজারের রামুতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের একশ্রেণির নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় জমি দখল, ইয়াবা লুট, প্রকাশ্যে অস্ত্রের Read more

৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০
৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

বনকর্মীদের উপর হামলা করে কাঠবোঝাই গাড়ি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
বনকর্মীদের উপর হামলা করে কাঠবোঝাই গাড়ি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

অভিযান চালাতে গিয়ে গাছচোর চক্রের হামলার শিকার হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের পাঁচ বনকর্মী। দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করার Read more

শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এক‌ই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন