ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।ড. মুহাম্মদ ইউনূস বলেন, আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্যসাধারণ কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্রতত্ত্ব চর্চার দিশারি। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রচর্চার ক্ষেত্রে তার অবদান দুই বাংলায় সমানভাবে শ্রদ্ধার আসন পেয়েছে। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দিয়ে সম্মানিত করেছে, যা তার বিদগ্ধতার স্বীকৃতি।তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন।প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিকের জীবন ও কর্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জাতি কৃতজ্ঞচিত্তে তাকে স্মরণ করবে।সবশেষে শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও সাহিত্য–সংস্কৃতিমনা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ রফিক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে এবং উৎসবে আলোকসজ্জা না করার আহ্বান সরকারের
বিয়ে এবং উৎসবে আলোকসজ্জা না করার আহ্বান সরকারের

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কোন প্রকার উৎসব, বিবাহে আলোকসজ্জা না করতে জনগণকে আহ্বান জানিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

ধামইরহাটে বনবিভাগের গাছসহ আটক ৫ জন
ধামইরহাটে বনবিভাগের গাছসহ আটক ৫ জন

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বনবিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার আত্রাই নদীর পাশ থেকে Read more

এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন